সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে জাটকা শিকার: ১৭ জেলে আটক, ১৪ জনকে কারাদণ্ড

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে প্রশাসন।

এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। বাকী ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, তানভীর রাব্বী, সাজিদ হক এবং দিপংকর বাড়ৈ।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মো. বিল্লাল শেখ, সোবহান হাওলাদার, মনু মিয়া হাওলাদার, মো. মিরাজ হোসেন, কালিয়া বেপারী, জাকির দেওয়ান, মো. দুলাল, মিন্টু খা, মো. লিটন, অমৃত লাল মল্লিক, মিঠুন মল্লিক, হাবিব মাঝি, মো. আবুল বাসার ও মো. চাঁন মিয়া শেখ।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জাটকা সংরক্ষণে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার সদর অংশের আনন্দ বাজার, রনাগোয়াল, হরিসভা, বহরিয়া, হরিণা ও চরমুকুন্দী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে জাটকা ধরার সময় ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পৃথক রায়ে ১৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত নৌকা ও জাল কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকসহ মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন