সর্বশেষ

সারাদেশ

ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক থেকে কচুরিপানা অপসারণ ও সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় সদর ভূমি অফিসের সামনে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহমেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদসহ আরও অনেকে।

এ অভিযানে বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্র, এসকেএস, ওয়ার্ল্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ এবং আরএইচ স্টেপের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাসার আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন