সর্বশেষ

সারাদেশ

মুক্তাগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান মালিকের স্বপ্ন পুড়ে ছাই 

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ভিটিবাড়ী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামালসহ একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনায় দোকান মালিক এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।

ঘটনাটি ঘটে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারে অবস্থিত শিবলী স্টোরে। গত সোমবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আজ শনিবার (১৮ এপ্রিল) স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে হঠাৎ করে দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে তারা দোকান মালিক আঃ মান্নান শাহিন (৫৫)-কে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান দোকানটি দাউ দাউ করে জ্বলছে। পরে দ্রুত মুক্তাগাছা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক আঃ মান্নান শাহিন জানান, দোকানে মাছের খাদ্যসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল, যার মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা। তিনি বলেন, “হঠাৎ করে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। এখন আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আল্লাহ তুমি আমার সহায় হও।”

এ বিষয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ মোশারফ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন