জামালপুরে গণপরিবহনে অনিয়ম বন্ধে মানববন্ধন
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে গণপরিবহনে যাত্রী হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইয়েস দলনেতা উমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ-সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. জলিল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহ-সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম এবং জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টুসহ অনেকে।
বক্তারা বলেন, জামালপুরের গণপরিবহন, বিশেষ করে বাস সেবা, বর্তমানে মুষ্টিমেয় কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সনাকের আন্দোলনের ফলে জামালপুরে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও এর সেবা নিয়ে এখনো ব্যাপক অভিযোগ রয়েছে।
তারা আরও বলেন, প্রায় ২৬ লাখ মানুষের এ জেলায় গণপরিবহন ব্যবস্থার অব্যবস্থাপনা উন্নয়ন বাধাগ্রস্ত করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বাস ও রেল সেবার এ অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
১২৬ বার পড়া হয়েছে