সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন মিয়া ওই এলাকার মিজমিজি পশ্চিমপাড়ার বাসিন্দা এবং আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, চৌধুরীপাড়ায় হাজী মমিনের বাড়ির ভাড়াটিয়া জহিরুল ইসলামের ৮ ও ৯ বছর বয়সী দুই কন্যাকে খেলার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত হারুন। এ সময় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।

ঘটনার পর ভুক্তভোগী শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী দুই শিশুর পিতা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন