নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা নববর্ষ-১৪৩৩ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নাটোর সদর, নলডাঙ্গা উপজেলা ও নাটোর পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে বর্ষবরণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের কানাইখালি এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটোর জেলা তরুণ দলের আহ্বায়ক এস এম আব্দুর রব টুটুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোজাম্মেল হক বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ এমদাদুল হক আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম চপল, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাসাস নাটোরের সদস্য সচিব আব্দুল খালেক বাউল এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নাটোর সদর, নাটোর পৌর ও নলডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে নাটোর সদর উপজেলার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব আবদুল্লাহেল বাকী রানা। নাটোর পৌর শাখায় আহ্বায়ক হয়েছেন হাসান আলী সজল এবং সদস্য সচিব রানা আহমেদ। নলডাঙ্গা উপজেলা শাখায় আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং সদস্য সচিব শরিফুল ইসলাম বিপ্লব দায়িত্ব পেয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। এখন জাতীয়তাবাদী আদর্শের সকল অঙ্গসংগঠন দেশ গঠনে এগিয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শেখ এমদাদুল হক আল মামুন বলেন, বিএনপির নেতৃত্বে নাটোরকে উন্নত ও সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চান এবং তরুণ দলের নেতাকর্মীরা এ অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
৪৭৪ বার পড়া হয়েছে