সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় নিখোঁজ রিপনের লাশ তাড়াশের ধানক্ষেতে উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিখোঁজ এক ব্যক্তির মরদেহ তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি রিপন হোসেন (৪৫) উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ডপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রিপন হোসেন উল্লাপাড়ার নিজ বাড়ি থেকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় যান। পরে তিনি হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকেরা মান্নাননগর এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিখোঁজ হওয়ার পর থেকে রিপনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন