সর্বশেষ

সারাদেশ

ভালুকায় অভিযান, ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ি থেকে অবৈধভাবে পরিবহন করা ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে ছিল ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল। এসব মদের মোট পরিমাণ ৫৬ দশমিক ২৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তি মো. রাকিব (২৩)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন