সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তারা জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে আদালতে হাজির হয়ে তারা জামিন চাইলে বিচারক বিষয়টি বিবেচনা করে জামিন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অপর তিনজন হলেন সাবেক ছাত্রলীগ নেতা সাজু, আওয়ামী লীগ কর্মী তুষার এবং ছাত্রলীগ নেতা নিসু।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন