সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে বিজিবির অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি প্রাইভেট কার এবং এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি প্রাইভেট কারের গতিরোধ করে। এ সময় নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬)-কে ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক করা হয়। একই সঙ্গে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

অপরদিকে, একই রাতে সীমান্ত পিলার ১৮৫/১৫-এস এর নিকটবর্তী বালিয়াদিঘী গ্রামের গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সদস্যরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, আটক আসামি ও জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে এই ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় সাড়ে চার হাজার বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন