সর্বশেষ

সারাদেশ

সিলেটে দুই দিনের ব্যবধানে হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে হাম (Rubella) আক্রান্ত হয়ে দু’দিনের ব্যবধানে আরিশা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতেই রাতেই তার মৃত্যু হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

তিনি জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হলে বুধবার তাকে এমএজি ওসমানীর আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে রাতেই তার মৃত্যু ঘটে।

সিলেটে হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন দুইজনে পৌঁছেছে। এর আগে গত ৬ এপ্রিল সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী আরেক শিশুর মৃত্যু ঘটে। ওই শিশুও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশুর দেহে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৯ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ১৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং হবিগঞ্জ, সুনামগঞ্জসহ অন্যান্য হাসপাতালে বাকি রোগীরা ভর্তি রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন