সর্বশেষ

সারাদেশ

বোয়ালমারীতে পানের বরজে আগুন: কোটি টাকার ক্ষতি, আদালতে মামলা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ডহরনগর গ্রামে লিজ নেওয়া পানের বরজে আগুন দেওয়ার ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক আতিয়ার রহমান আতু শেখ (৬০) ও তার ছেলে সুজন শেখ (৩০)-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

ভুক্তভোগী তপন গুহ ও আকরাম শেখ রোববার (৫ এপ্রিল) ফরিদপুর আদালতে মামলা দায়ের করেছেন। এর আগে তারা ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তপন গুহ ৮৭ শতাংশ এবং আকরাম শেখ ২৫ শতাংশ জমি লিজ নিয়ে পানের বরজ চাষ করছিলেন। জমির মালিক আতু শেখ দীর্ঘদিন ধরে লিজ বাতিলের জন্য চাপ দিয়ে আসছিলেন। লিজগ্রহীতারা জমি ছাড়তে অস্বীকৃতি জানালে গত ৩০ মার্চ দুপুরে শত্রুতার জের ধরে বরজে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বরজের সব পান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন দুই চাষি। তপন গুহ বলেন, “বরজে নিয়মিত ১০-১২ জন শ্রমিক কাজ করতেন। এখন বিক্রির মৌসুমে সব পুড়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি, শ্রমিকরাও বিপদে পড়েছে।”

অন্যদিকে আকরাম শেখ জানান, “আমাদের দুই পরিবারের ১১২ শতাংশ জমির পানের বরজ পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয়দের দাবি, ঘটনার পর আপস-মীমাংসার কথা বলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মধুসূদন পান্ডে জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে, তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
 

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন