সর্বশেষ

সারাদেশ

মুক্তাগাছায় র‍্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. আমির (২৮)।

র‍্যাব জানায়, মো. আমির ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মাইজবাড়ী এলাকার বাসিন্দা এবং তিনি মো. সাইফুল ইসলামের ছেলে।

৫ এপ্রিল দুপুরে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, একইদিন আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি)-এর একটি দল মুক্তাগাছা থানার সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেই মো. আমিরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৪। পাশাপাশি মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন