সর্বশেষ

সারাদেশ

রামেকে হামের উপসর্গ নিয়ে একদিনে ২০ জন ভর্তি, মৃত্যু ১

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ ক্রমবর্ধমান।

বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সাংবাদিকদের এই তথ্য জানান।

ডা. শংকর জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। একই সময়ে একজন রোগীর মৃত্যু হয়েছে এবং ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জনে।

তিনি বলেন, হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগার কারণে আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে ধরা হচ্ছে। তবে গত এক মাসে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মাত্র একজন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ডা. শংকর আরও জানান, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে আসছেন। রোগীর চাপ আরও বাড়লে হাসপাতালের আইসোলেশন সুবিধা বাড়ানো হবে।

শিশুদের চিকিৎসা সেবায় চাপ সামাল দিতে শিশু আইসিইউতে নতুন করে আরও ৬টি বেড যুক্ত করা হয়েছে। এতে শিশু আইসিইউ বেডের সংখ্যা বেড়ে ১৮টি হয়েছে। এর মধ্যে ১২টি বেড বর্তমানে হামে আক্রান্ত শিশুদের জন্য ব্যবহৃত হচ্ছে।

এছাড়া রামেক হাসপাতালের আইসিইউ বেডের চাপ কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউর ১০টি বেড ব্যবহার শুরু হয়েছে। ইতোমধ্যেই দুইজন শিশুকে সেখানে পাঠানো হয়েছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন