সর্বশেষ

সারাদেশ

রামেকে হাম সংক্রমণে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৩

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম সংক্রমণে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. শংকর জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৮ জন শিশু চিকিৎসাধীন, যার মধ্যে ৩৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৪ জন শিশু মারা গেছে, যার মধ্যে দুইজনের মৃত্যু হাম সংক্রমণের কারণে হয়েছে। এ পর্যন্ত রামেক হাসপাতালে হাম সংক্রমণে মারা যাওয়া শিশুর সংখ্যা মোট ৩ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এ জেলার ৪৭ শিশু বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া রাজশাহী ২৬, নওগাঁ ৪, কুষ্টিয়া ১২, নাটোর ৪, পাবনা ৪ এবং মেহেরপুর একজন শিশু ভর্তি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হাসপাতাল থেকে শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে।

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাম আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে, যা উদ্বেগজনক। সাধারণত শিশুদের টিকা দেওয়া হয় ৯ মাস বয়সে। এই পরিস্থিতিতে সরকার ৬ মাস বয়সেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, “হাম যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। হাম থেকে জটিলতা বাড়লে আইসিইউ ব্যবস্থার প্রয়োজন হতে পারে। এ জন্য জনবলসহ প্রয়োজনীয় সরঞ্জাম মন্ত্রণালয়ে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।”

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, চলতি মাসে রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩৭টি নমুনা পজিটিভ, এবং এ পর্যন্ত ১১ জন শিশু মারা গেছে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর একজন, পাবনার দুইজন, রাজশাহীর দুইজন ও সিরাজগঞ্জের একজন শিশু রয়েছে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন