সর্বশেষ

সারাদেশ

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের বিয়ে হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে সুজানা আক্তারকে মারধর করেন আমিনুল ইসলাম। একপর্যায়ে তিনি স্ত্রীকে পেটে লাথি দিলে গুরুতর আহত হন সুজানা। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। পাশাপাশি জরিমানার অর্থ নিহতের বাবা-মাকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন