সর্বশেষ

সারাদেশ

সংবর্ধনা অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশিত খাবার খেয়ে বীর মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ বাগমারা উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল বারী।

অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে প্যাকেটজাত ডিম, ডাল, সাদা পোলাও ও খাসির মাংস পরিবেশন করা হয়।

বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ অভিযোগ করেন, অনুষ্ঠানে সরবরাহ করা খাবার ছিল অস্বাস্থ্যকর, বাসি, টক ও দুর্গন্ধযুক্ত। তিনি জানান, ওই খাবার খাওয়ার পর থেকে তিনি পেটের সমস্যায় ভুগছেন।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আমজাদ হোসেনসহ অন্তত ১৪ থেকে ১৫ জন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অসুস্থদের মধ্যে কেউ কেউ ডায়রিয়ায় ভুগছেন। এক মুক্তিযোদ্ধা জানান, অসুস্থতার কারণে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেও সক্ষম হননি।

অন্যদিকে, অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা বিএনপির একাংশের নেতারা অভিযোগ করেন, অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করা হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়নি। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমিসহ আমার কর্মকর্তারাও ওই খাবার খেয়েছি, কারও কোনো সমস্যা হয়নি।” তিনি আরও জানান, খাবারগুলো স্থানীয়ভাবেই সংগ্রহ করা হয়েছিল।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন