সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বাস দুর্ঘটনা: গাছে ধাক্কা খেয়ে উল্টে আহত ২

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে আম গাছে ধাক্কা খেয়ে উল্টে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত দুইজন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নীলফামারীর ডোমার উপজেলা থেকে দিনাজপুরগামী ‘শাহী পরিবহন’ নামের একটি গেটলক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আম গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত দুইজন যাত্রী হাতসহ শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাত পান। পরে তারা নিকটস্থ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী ঘটনাস্থল ত্যাগ করেন।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হলেও যাত্রীরা আগেই সরে যান। পরে প্রাথমিক তথ্য সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। যাত্রীদের মালামাল নিরাপদ রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন