সর্বশেষ

সারাদেশ

বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মোহাম্মদ আলী শয়ন মণ্ডল নামে এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার রাতের দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শয়ন মণ্ডল (পিতা: মৃত টিপু মণ্ডল) ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গ্রামের টগরের স-মিলের সামনে শয়ন মণ্ডল ও একই এলাকার ফটিক মণ্ডলের ছেলে সুবেল মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে সুবেল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে শয়নের বুকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শয়নকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই আনারুল আকন্দ জানান, শয়ন আগে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। বর্তমানে তিনি ভেলাবাড়ি হাটের ইজারাদারের সহযোগী হিসেবে কাজ করছিলেন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে অভিযুক্ত সুবেল মণ্ডলের সঙ্গে তার পূর্ব থেকে বিরোধ চলছিল বলেও জানান তিনি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান জানান, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন