সর্বশেষ

সারাদেশ

বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার দিনের সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ বেদীতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা জরুরি। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতেও প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় বরিশাল বেলস পার্ক মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন