সর্বশেষ

সারাদেশ

পাবনায় দুদক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলায় দুর্নীতি দমন কমিশন-দুদকে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে এলাকায় জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর এলাকাবাসী চাটমোহর-ফরিদপুর-বাঘাবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দুদকে কর্মরত পরিচালক আবুল হাসনাত, যিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে বর্তমানে দুদকের পরিচালক পদে আছেন, তার পিতা ভূয়া মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। তারা জানান, আবুল হাসনাতের পরিবার আওয়ামী লীগের আমলে ১৭ বছরেরও বেশি সময় ধরে এলাকায় দলীয় প্রভাবে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। অভিযোগ করা হয়, বর্তমান সরকারের সময়ও এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হয়নি।

অভিযুক্ত আবুল হাসনাত বলেন, “মানববন্ধন ও বিক্ষোভের বিষয়ে আমি কিছুই জানি না। সম্প্রতি জমি সংক্রান্ত মারামারি হয়েছে, সম্ভবত এজন্য এই কর্মসূচী হয়েছে। জমির বিষয়ে আদালতে মামলা-মোকদ্দমা আছে, কাগজপত্র ঠিক আছে এমন ব্যক্তিরাই জমি পাবেন। আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
 

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন