সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে নিহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মামাতো ভাই কাশেম পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের সঙ্গে তার মামাতো ভাই কাশেমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে আবুল কালাম সোহাগী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা কাশেম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন