সারাদেশ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মঙ্গলবার বলেছেন, সকল বিভেদ ও দ্বন্দ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ কষ্টের পর আজ স্বাধীন পরিবেশে আমরা একত্রিত হতে পেরেছি।
নাটোরে সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কুদ্দুসের গুরুত্বপূর্ণ বক্তব্য
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মঙ্গলবার বলেছেন, সকল বিভেদ ও দ্বন্দ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ কষ্টের পর আজ স্বাধীন পরিবেশে আমরা একত্রিত হতে পেরেছি।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন ভাতার ব্যবস্থা করেছেন।
এ তথ্য তিনি নাটোর শহরের স্টেশন বাজার এলাকার জেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত নবনিযুক্ত জেলা প্রশাসক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা জানানো হয়।
১৭০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর