সর্বশেষ

জাতীয়

তেলের পর্যাপ্ত মজুত আছে, চাহিদা বেড়েই সাময়িক সংকট: মন্ত্রী টুকু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটি গ্যাপ তৈরি হয়েছে। চাহিদা বেড়ে গেছে। আমরা যেভাবে সরবরাহ করতাম, সেই সরবরাহ এখনো চলছে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় সেখানে কিছুটা সংকট দেখা দিয়েছে। এটি স্বাভাবিক বিষয়।

তিনি প্রশ্ন রেখে বলেন, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? সেটাও হয়নি। ঈদের সময় সবাই বাড়িতে গেছে, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? পুরো ঈদে তেলের কারণে কোনো সমস্যা হয়নি। তাই এখনো তেমন কোনো অসুবিধা নেই। তবে মানুষকে সচেতন হতে হবে এবং অকারণে তেল মজুত না করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সংকট আমরা তৈরি করিনি। আমরা তেল আমদানি করি। বিশ্বে একটি অস্থিরতা চলছে, তাই সবাইকে সাশ্রয়ী হতে হবে।

তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। এ সিদ্ধান্ত নেয় এনার্জি কমিশন। এখনো তেলের দাম বাড়ানো হয়নি।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন