সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে যুবকের আত্মহত্যা, পারিবারিক বিরোধের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মৃত ইব্রাহিম ইসলাম ওরফে লালু (২৩) উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা। তিনি ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ইব্রাহিম ইসলাম তার স্ত্রী জুঁইকে আনতে শ্বশুর মো. কালামের বাড়িতে যান। এ সময় স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে নিজ বাড়িতে ফিরে আসেন।

পরিবারের দাবি, ওই ঘটনার জেরে রাগ ও অভিমানে রাত ১০টা থেকে পরদিন (১৮ মার্চ) সকাল ৭টার মধ্যে কোনো এক সময়ে নিজ বসতঘরের শয়নকক্ষে তালের তীরের সঙ্গে নাইলনের রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন