সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাদের একটি সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পাটগ্রামে পদক্ষেপ নামের একটি এনজিওতে কর্মরত শরিফুল ইসলাম ঈদের ছুটিতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাচদট ইউনিয়নের মনসাপুর গ্রামে রওনা দেন।

মির্জারকোট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাদের চার মাস বয়সী কন্যা হুজাইফা। স্থানীয়রা আহত শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার এবং ১০ বছর বয়সী ছেলে সোহানকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন