সর্বশেষ

সারাদেশ

বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান প্রশাসকের কক্ষে তার দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় তার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। এই অনুষ্ঠানে বরিশাল মহানগর ও জেলা বিএনপি সহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণকালে নতুন প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বরিশাল জেলা পরিষদকে সুষ্ঠু, সুন্দর ও দূর্নীতিমুক্তভাবে পরিচালনা করতে চাই। বরিশাল জেলা পরিষদকে সকলের সহযোগিতায় একটি কার্যকরী, গণমুখী, আধুনিক এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য। জেলাপরিষদের সকল সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হবে।”

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন