সর্বশেষ

প্রবাস

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশী কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নরসিংদীর রায়পুরার শফিকুল ইসলাম (৪২)।

শনিবার (১৪ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের মেয়ে রিয়া মণি।

নিহত শফিকুল ইসলাম রায়পুরা উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের বাসিন্দা, মৃত শরাফত আলীর ছেলে।

জানা যায়, শফিকুল ইসলাম ১৫ বছর যাবৎ মালদ্বীপে একটি রিসোর্টে কর্মী হিসেবে চাকরিতে ছিলেন। তার পরিবারে একজন মেয়ে ও একজন ছেলে রয়েছে। প্রায় ১০ বছর আগে তার প্রথম স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরিবারের আর্থিক সংকট দূর করতে ১৫ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান তিনি। এরপর সর্বশেষ ৫ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও মালদ্বীপে ফিরে যান। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নিহতের ছেলে রিফাত কাজ করতেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত রিফাত সেখানে গিয়ে বাবার মরদেহ দেখে বাড়িতে মৃত্যুর কথা জানান।

নিহতের মেয়ে রিয়া মণি বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার বাবা মারা গেছে। ভোরে সেহরি রান্না করার সময় আমার ভাই রিফাত আমাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলে, আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা এতিম হয়ে গেছি, বাবা আর বেঁচে নেই, আগুনে পুড়ে মারা গেছে।”

তিনি আরও জানান, বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দু’-এক দিনের মধ্যেই মরদেহ বাড়িতে আনা হবে।

নিহতের ছেলে রিফাত জানান, “আমার বাবা রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে নিহত হয়েছেন। রান্না ঘরটিতে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন কেমিক্যাল ছিল, সেগুলো বিস্ফোরিত হয়েছে। বের হওয়ার জন্য কেবল একটি দরজা ছিল, ধোঁয়ার কারণে কেউ বের হতে পারেনি। এরপর সবাইকে মৃত অবস্থায় বের করে আনা হয়। পরে বাড়িতে ফোনে বাবার মৃত্যুর খবর জানাই। বাড়িতে আমার স্ত্রী ও বোন ছাড়া আর কেউ নেই। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই দূতাবাসে কথা হয়েছে।”

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, “বিষয়টি আমি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি।”

এর আগে গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে একটি নির্মাণাধীন প্রকল্পের গেস্টহাউজে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্টহাউজের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় সাত বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন