সর্বশেষ

সারাদেশ

ঈদে বরিশালে ফ্লাইট বৃদ্ধি ও স্টিমার সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি 

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
অবিলম্বে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুণঃপ্রবর্তনসহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন জানান, ঈদের পূর্বে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনঃপ্রবর্তন, ঈদ পরবর্তি সময়ে বরিশালে সেক্টরে আরো অন্তত দুটি বিশেষ ফ্লাইট প্রদান সহ নিয়মিত বিমান ফ্লাইট পরিচালনা, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন সড়ক দ্রুততম সময়ে শুরু করা, অসমাপ্ত নেহালগঞ্জ ও গোমা সেতু দ্রুততম সময়ে শেষ করার দাবি জানানো হয়েছে।

এসময় বরিশাল বিমান বাংলাদেশ এর বরিশাল অফিসের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়, সড়ক জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মাধ্যমে সড়ক ও সেতু বিভাগের মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ কালে বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানান, গুরুত্বপূর্ণ বিষয়ের দাবিনামা দ্রুত মন্ত্রণালয়ে পৌঁছে দেব যাতে করে তড়িৎ ব্যবস্থা নেয়া যায়।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সহ-সভাপতি দেওয়ান আঃ রশিদ নিলু, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম, সংগঠক দীপু হাফিজুর রহমান প্রমুখ।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন