সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় রুমা আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর করেন।

সোমবার উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, প্রসব ব্যথা ওঠায় রুমা আক্তারকে লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মাওনা–কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা ক্লিনিকের ভেতরে ঢুকে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, এর আগেও ওই ক্লিনিকের বিরুদ্ধে নার্স দিয়ে প্রসূতি অপারেশন করানোসহ বিভিন্ন ধরনের ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন