সর্বশেষ

জাতীয়

শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল মাসুদ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।

রবিবার (৮ মার্চ) রাতে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)। ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী জেলায় এবং আলমগীরের বাড়ি ঢাকায়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার পর তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে থেকে সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন তারা।

এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন