সর্বশেষ

সারাদেশ

সাভারে ভেজাল তেল ও কসমেটিকস কারখানায় অভিযান

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারের দেওগা এলাকায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল সয়াবিন তেল ও কসমেটিকস কারখানা সিলগালা করা হয়েছে।

অভিযানকালে খোলা বাজার থেকে নিম্নমানের সয়াবিন তেল ক্রয় করে বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করা চক্রের সন্ধান পাওয়া যায়। এসময় ১৭ ব্যারেল খোলা তেল এবং প্রায় ১ হাজার বোতল ভেজাল তেল জব্দ করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা মিললে কারখানার ম্যানেজারকে আটক করে ১ বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও একটি ভেজাল কসমেটিকস কারখানার কার্যক্রমও বন্ধ করা হয়েছে, যদিও সেখানকার লোকজন পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন দুই কারখানাকেই সিলগালা করে তাদের কার্যক্রম বন্ধ করেছে।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন