সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিএনপির সহায়তা

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করেন “আমরা বিএনপি পরিবার” সংগঠনের একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপদেষ্টা আবুল কাশেম উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাকে স্বাবলম্বী করে তুলতে নতুন করে একটি চায়ের দোকান চালুর জন্য প্রয়োজনীয় সহযোগিতাও তুলে দেওয়া হয়।

সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে “আমরা বিএনপি পরিবার” এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তা দেওয়া হয়েছে।

চিকিৎসা ও আর্থিক সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আহত হোসেন আলী ও তার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন