সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার বিকেলে টহল চলাকালে কোস্ট গার্ডের জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক হওয়া ট্রলিং বোটগুলো হলো—এফবি সীমা–০২, মায়ের দোয়া–২৭ এবং আসমা। অভিযানের সময় এসব বোটে থাকা জেলেরা অবৈধভাবে সমুদ্রে মাছ শিকার করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক করা ট্রলার ও জেলেদের বৃহস্পতিবার বিকেলে মোংলায় নিয়ে আসে কোস্ট গার্ড। পরে মোংলা ফেরিঘাট এলাকায় তিনটি বোট ও ৩৭ জন জেলেকে থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

তিনি আরও বলেন, আটক ট্রলারগুলোতে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন