সারাদেশ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানারুল (১৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানারুল (১৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা একই উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পল্লী এলাকার বাসিন্দা। তাদের পিতা সাগরের পিতা ফোরহাদ, আর সানারুলের পিতা শহিদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকা থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগে তাদের আটক করা হলে স্থানীয়রা গণপিটুনি চালায়।
সকাল সাড়ে ৯টার দিকে তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ৯৯৯ কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
৩৯০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর