সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে।
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে।
সোমবার (০২ মার্চ ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটে জেলার ভোলাহাট থানাধীন মুন্সিগঞ্জ গ্রামে জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে মোসা. রুবিনা খাতুন (৩৯) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর