সর্বশেষ

সারাদেশ

নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোর সদর উপজেলার ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি ও গবাদি পশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন জানান, গভীর রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করেন। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি গরু ও সাতটি ছাগল মারা যায়। এছাড়া নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কার, টেলিভিশন, ফ্রিজ, খাটসহ সাতটি টিনসেড ঘর এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘর থেকেই আগুনের উৎপত্তি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তার প্রত্যাশা করেছেন ভুক্তভোগীরা।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন