সর্বশেষ

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘সুইট নেশন’ নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কারখানাটিতে তদারকি চালানো হয়। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অন্যান্য খাদ্যপণ্য সংরক্ষণ, নিষিদ্ধ কেমিক্যাল রংয়ের উপস্থিতি এবং আরও কয়েকটি অনিয়মের প্রমাণ পাওয়া যায়। মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কারখানায় থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০