জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২৭ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, আটককৃতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন (৩৬) এবং রাজশাহী মহানগরের কাটাখালির সাজি পাড়া গ্রামের জিবরাইল ছেলে আব্দুল মতিন (৩৪)।
ওসি জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তারা মোটরসাইকেলে গাঁজা বহন করছেন এমন খবর পাওয়া গেলে ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেলটিকে সন্দেহভাজন ভাবে আটক করেন।
তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার বিষয় স্বীকার করেছেন।
৩৪৯ বার পড়া হয়েছে