সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে আনন্দ মোহন কলেজ-এর রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন নিহতের ঘটনায় কিশোর গ্যাং চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল ব্রহ্মপুত্র নদ-এর ওপারে ঘুরতে গেলে ছিনতাইকারীদের মুখোমুখি হন। এ সময় তারা নদে ঝাঁপ দিলে মঞ্জুরুল সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন নিখোঁজ থাকেন।

পরবর্তীতে শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে শাওনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা কোতয়ালী মডেল থানা-য় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নেত্রকোণা থেকে দেবরাজ এবং ময়মনসিংহ থেকে বিশাল, হৃদয়, বিপুল, রাজ ও আরেক বিশালকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন