সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালী গ্রামে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ইসমাইল শেকের ছেলে হাসান (৪০) এবং বাদশা আকন্দ (৪৫) এর মধ্যে বিরোধ চলছিল। খবর অনুযায়ী, বাদশা আকন্দ প্রায় শতাধিক ভাড়াটিয়া লোক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হাসানের পৈত্রিক সম্পত্তিতে হামলা চালান। হামলার সময় হাসান তার সম্পত্তির বেড়া ভেঙে গাছপালা কেটে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করলে, এতে বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারধর হয়।

ঘটনায় আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং পরে তাদেরকে ভালুকা ও ময়মনসিংহের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানিয়েছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন