সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মুন্না রহমান, চুয়াডাঙ্গা 
মুন্না রহমান, চুয়াডাঙ্গা 

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা জেলা শহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় শহরের ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষার জন্য বাঙালি জাতি যে আত্মত্যাগের নজির স্থাপন করেছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। একুশের চেতনা ধারণ করে বাংলা ভাষার সঠিক চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মাতৃভাষা সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন