সর্বশেষ

সারাদেশ

পাবনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলা পরিষদ, পাবনা প্রেসক্লাব, পৌরসভা, জেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসের সকালেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দিনব্যাপী দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষা ও শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারও সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানের নেতৃত্বে প্রভাতফেরি বের করে। প্রভাতফেরি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শেষ হয়।

পরবর্তীতে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ, দপ্তর, হলসমূহ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানান।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল শ্রদ্ধাঞ্জলি শেষে বলেন, “পাকিস্তান আমাদের উপর তাদের ভাষা চাপাতে চেয়েছিল, কিন্তু আমরা তা মেনে নিইনি। বহু রক্তের বিনিময়ে আমরা আমাদের ভাষা অর্জন করেছি। আমাদের দেশে বিভিন্ন ভাষার মানুষ রয়েছে; তাদের ভাষাকে বিকশিত করতে হবে এবং সব ভাষাভাষীর মানুষদের নিয়ে সমাজ গঠনে কাজ করতে হবে।”

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন