সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশের মতো সিরাজগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

রাত ১২টা ০১ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করছে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন