সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক

স্বপন মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি
স্বপন মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে জবাইকৃত ৮টি ঘোড়ার ৪০০ কেজি মাংস গাজীপুরে পাঠানোর সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ডাংগাপাড়া গ্রামের আবজুল্লাহর ছেলে কাওছার আলী পলাশ (৩৫) এবং জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, কাজিপুরের যমুনার একটি চরে ঘোড়া জবাই করে হাড় ছাড়া ১১টি বস্তায় ৪০০ কেজি মাংস পিকআপে গাজীপুরে পাঠানোর প্রস্তুতি ছিল। পুলিশ পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নিয়ে অভিযুক্তদের আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় আটককৃতদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং মাংসগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর একইভাবে অভিযান চালিয়ে ৭ বস্তা ঘোড়ার মাংস জব্দ ও দুইজনকে জরিমানা প্রদান করা হয়েছিল।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন