সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করায় বিএনপির আনন্দ মিছিল

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ফরিদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি ফরিদপুর জেলখানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে শামা ওবায়েদ ফরিদপুরসহ কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও গতিশীল হয়েছে। ফরিদপুর বিভাগ থেকে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং ফরিদপুরের উন্নয়নেও বিশেষ অবদান রাখবেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন