সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

তবে পুলিশ এখনও তাদের পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে শহরের মাইজদীর টাউন হল এলাকায় কয়েকজন যুবক তালা ভেঙে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে। তারা প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানোর পাশাপাশি স্লোগান দেয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে একই দিন বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন