সর্বশেষ

সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, প্রক্টর ও গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ ওয়াহিদুর রহমান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) টি. এ. এম. ওমর ফারুক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কর্মকর্তা মো. তহীদুল ইসলাম মাছুম এবং সাতকানিয়ার কনফিডেন্স কোচিং সেন্টারের শিক্ষক মো. রিপন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য একটি আস্থাশীল ও আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন, আবাসন সুবিধা এবং শিক্ষার পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেসব প্রশ্নের জবাব দেওয়া হয় এবং শিক্ষার্থীদের গঠনমূলক মতামতকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন