সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নের জামিরুল ইসলাম ও রাকিবুল হাসান খান দিপুর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে জামিরুলের সমর্থক কালাম ও সালামের বাড়িতে হঠাৎ হামলা চালায় দিপুর সমর্থকরা, এতে কয়েকজন আহত হন। এরপর জামিরুলের সমর্থক নাসির মেম্বারের দল পাল্টা হামলা চালালে দিপুর পক্ষের আকলিমা নামের এক মহিলা আহত হন।

সংঘর্ষ থামাতে পুলিশ বারইহুদা গ্রামে গিয়ে নাসির মেম্বারকে আটক করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় পুলিশ ও জনতার মধ্যে ধস্তাধস্তি হয়। এতে হাটফাজিলপুর ক্যাম্পের পুলিশ সদস্য সোহেল রানা, নাসির মেম্বারের কর্মী কবিরসহ কয়েকজন আহত হন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকায় উত্তেজনা প্রশমনের জন্য পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

জামিরুল ইসলাম জানান, তার সমর্থকদের উপর প্রথমে হামলা করা হয়। তিনি অভিযোগ করেছেন, পুলিশ তার লোকদের আটক না করে উল্টো অবস্থায় ব্যবস্থা নিয়েছে। অপর দিকে, রাকিবুল হাসান খান দিপু বলেন, তিনি কোনো রাজনৈতিক সংঘর্ষের অংশ নন এবং যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৪৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন