সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাটে বাস ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঁখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী বলে জানা গেছে। আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি চলন্ত রিক্সাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে রিক্সার যাত্রী আঁখি খাতুন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রিকশাচালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন